দীর্ঘ দেড় মাস ধরে নিখোঁজ মানসিক প্রতিবন্ধী মোঃ রমজান আলী (৪৩)। তিনি রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের সওদাগর পাড়ার মৃত হাজী আব্দুল মালেকের পুত্র।
এ বিষয়ে রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন তার বোন নুর আয়শা বেগম। জি ডি নং ১১০,তারিখ ০৩/১২/১৯ইং। তিন ভাই দুই বোনের মধ্যে মোঃ রমজান আলী দ্বিতীয়।
পরিবার ও রমজান আলীর নিখোঁজ ডায়েরীর সূত্রে জানা যায়, বিগত আনুমানিক ১০-১২ বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় তিনি পরিবারের সাথে বসবাস করে আসছে। গত ৬ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টার সময় পরিবারের সবার অজান্তে ঘর থেকে বের হয়ে যায়। সকল আত্মীয়-স্বজনের বাসা বাড়িতে খুঁজে না পেয়ে রাউজান থানায় তার পরিবার একটি নিখোঁজ ডায়েরি রুজু করেন। মোঃ রমজান আলী হাঁটাচলা ও খাওয়া-দাওয়া করতে পারে কিন্তু কথা বলে এলোমেলো। মোঃ রমজান আলী’র শারীরিক বর্ণনাঃ উচ্চতা আনুমানিক ৫”-৬”,গায়ের রং ফর্সা,মুখাকৃতি-লম্বা, চোখ- সাদার মধ্যে কালো, নাক,কান, দাঁত, স্বাভাবিক, মাতার চুল কালো ও ছোট, পরনে গায়ে হলুদ রঙের চেক ফুলশার্ট, লুঙ্গি ও সেন্ডেল ছিল।
তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। দীর্ঘ দেড় মাস ধরে বিভিন্ন স্থানে খুজেছে তার পরিবার। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকেও রমজান আলীকে খুজে বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানা যায়। কেউ নিখোঁজ রমজান আলীর খবর পেলে এই নাম্বারে ০১৮১৯-৬৭০৫০৩ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

