নিউজটি শেয়ার করুন

দেশীয় তৈরি অস্ত্র ও স্টিলের টিপ ছোরাসহ আটক ৮

সিপ্লাস প্রতিবেদক: ডবলমুরিং এলাকার শেখ মুজিব রোড থেকে দেশীয় তৈরি এলজি, ১টি কার্তুজ, ৩টি স্টিলের টিপ ছোরা, ২টি মিনি কাটার ও ৮টি মোবাইলস ৮ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাদেরকে আটকের বিষয়টি জানান ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন।

আটককৃতরা হলেন, তুষার হোসেন (২৫),আব্দুর রহমান রানা (২০), জনি শাহ (৩২), মো. তপু (২২), তাজুল ইসলাম প্রকাশ তাজু (৩৬), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮)।

মো. আব্বাস উদ্দিন প্রকাশ জুয়েল প্রকাশ পার্টি জুয়েল (২৫) নামে অপর একজন পলাতক রয়েছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, আটককৃত প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা গ্রুপ নিয়ে ঘোরাফেরা করে। টার্গেট নির্ধারণ করে ঘিরে ধরে মোবাইল-মানিব্যাগ ছিনিয়ে নেয়।