সিপ্লাস প্রতিবেদক: কোতোয়ালী থানায় ১টি দেশীয় তৈরী এলজি ২ রাউন্ড কার্তুজসহ মোঃ সাজু (২৯) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটের সময় তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ সাজু, পিতা-মৃত জসিম উদ্দিন @ জসীম উদ্দিন, মাতা-রেহেনা বেগম, সাং-নাজির পাড়া, আব্দুল গণি মিস্ত্রির বাড়ী, থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম বর্তমানে-ফকিরপাড়া, কে সি দে রোড, সিভিল সার্জন এর পাহাড় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অফিস সংলগ্ন পরীর পাহাড়, সিনেমা প্যালেস, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার এসআই মোঃ আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সিনেমা প্যালেসের উত্তর পার্শ্বে মনির ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোঃ সাজু (২৯) এর দেহ তল্লাশী করে তার কোমরের ডান পার্শ্বে পরিহিত প্যান্টের সাথে গোঁজানো অবস্থায় ১টি দেশীয় তৈরী এলজি এবং তার পরিহিত প্যান্টের বাম পকেট এর ভিতর ২টি কার্তুজ সহ আটক করা হয়।
এঘটনায় এসআই মোঃ আরাফাত হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে ১টি মামলা রুজু হয়।
উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ সাজু (২৯) নিম্নবর্ণিত মামলার আসামী-
১। সিএমপি এর কোতোয়ালী থানার এফ আই আর নং-৬০, তারিখ- ২৪ ফেব্রু, ২০১৭ ধারা- ১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন, এফ আই আর নং-৫৯, তারিখ-২৪ ফেব্রু, ২০১৭; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০, এফ আই আর নং-৬০, তারিখ-২৩ জুন, ২০১৬, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন এর ১৯ (ব) , এফ আই আর নং-৫৯, তারিখ- ২৩ জুন, ২০১৬; ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০, এফ আই আর নং-১৮, তারিখ-১০ নভে, ২০১৪; ধারা-১৯(ভ) ১৮৭৮ সালের অস্ত্র আইন এবং এফ আই আর নং-৫৫, তারিখ-২৪ জুন, ২০১৩; ধারা- ৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০ সহ মোট ৬টি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদ করলে ধৃত আসামী জানায়, উক্ত অস্ত্রশস্ত্র দ্বারা সিনেমা প্যালেস, কাটা পাহাড়, নন্দনকানন এলাকার নির্জন স্থানে ছিনতাই এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সংঘটনের নিমিত্তে নিজ হেফাজতে রেখেছে। এছাড়াও ধৃত আসামী মোঃ সাজু বিভিন্ন সময় চুরি ও ছিনতাই সংঘটিত করার জন্য তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে বলে জানান কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন (পিপিএম)।








