Site icon CPLUSBD.COM

দেশের পথে সাহারা খাতুনের লাশের কফিন

সিপ্লাস ডেস্কঃ রাজধানীর বনানী কবরস্থানে মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।

শুক্রবার (১০জুলাই) রাতে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ থাইল্যান্ড থেকে দেশের পথে রওনা হয়েছে। পৌঁছাবে রাত ১টা ৩০মিনিটে। থাইল্যান্ডে তার সঙ্গে থাকা ভাতিজা অ্যাডভোকেট আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।রাতে তার মরদেহ সিএমএইচ হাসপাতালের হিমাগারে রাখা হবে।

শনিবার বেলা ১১টায় বনানী মসজিদে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে মা-বাবার কবরে তাকে দাফন করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২৬মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

দীর্ঘদিন যাবৎ তিনি কিডনি, নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন। গত ২ জুন তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে কিছুদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ৬ জুলাই তাকে এয়ার এম্বুলেন্সে করে ব্যাংককে নেয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে ওইদিনই তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।