সিপ্লাস ডেস্ক: দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে প্রথম আক্রান্ত তিনজন রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর)। আক্রান্তদের মধ্যে দুইজন ছিলেন ইতালিফেরত। একজন তাদের সংস্পর্শে গিয়ে সংক্রমণ হয়েছেন। এর ১০ দিন পর দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ। এখন পর্যন্ত দেশের ১১টি জেলা করোনামুক্ত রয়েছে। আইইডিসিআরের তথ্য এমনটিই বলছে।
১১টি জেলা হলো- খাগড়াছড়ি, রাঙামাটি, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, নওগাঁ, নাটোর, ভোলা, মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহ।

