নিউজটি শেয়ার করুন

দেশে আসবে আরও ৭ কোটি করোনা টিকা

দেশে আসবে আরও ৭ কোটি করোনা টিকা

সিপ্লাস ডেস্ক: আগামী এপ্রিল মাসের মধ্যে দেশে আসবে আরও ৭ কোটি করোনা টিকা। এ বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন।

বৃহস্পতিবার ( ১৫ জুলাই) তিনি নিজের ফেসবুকে এ পোস্টি করেন।

তিনি আরো জানান, দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। আগস্টের মধ্যে আসছে ২ কোটি ভ্যাকসিন। আগামী ১০ দিনের মধ্যে আসবে অক্সফোর্ডের ২৯ লাখ ভ্যাকসিন। জুলাইয়ের শেষ দিকে আসবে ৩০ লাখ করোনার ভ্যাকসিন। আর আগস্টের শুরুতে কোভ্যাক্সের ১০ লাখ ডোজ ভ্যাকসিন আসবে।