সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৮৯ জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু দাঁড়িয়েছে ২৬ হাজার ১৫ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৩৯৪৮ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনের।
রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১৪ শতাংশ








