সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে এলো চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ করোনার টিকা। বুধবার দিবাগত রাত ২টায় এই টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক ডা আবু জাহের।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।








