Site icon CPLUSBD.COM

দেশে করোনার পিক টাইম আগামী মাস: ডা. জাফরুল্লাহ

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: করোনার মূল প্রবাহ বা পিক টাইম আসবে এ মাসে বা তার পরের মাসে। যখন এটা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে এমনটাই মনে করেন ডা. জাফরুল্লাহ। সেজন্য একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার বলেও মনে করেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ বলেন, ‘জনগণ দাবি উঠানো ছাড়া, আওয়াজ উঠানো ছাড়া বাংলাদেশে কোনো দিন, স্বাস্থ্য ক্ষেত্রে তো নয়ই কোনো ক্ষেত্রেই উন্নতি হবে না। সেজন্য আমাদের স্বাস্থ্য আন্দোলনটাকে শক্ত করে গড়ে তুলতে হবে।’

ওষুধের খরচের বিষয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘ওষুধের খরচের লেখাটা পরিপূর্ণ করতে পারিনি। আজকে ওষুধের দুটো সিস্টেম আছে। একটা আছে ইন্ডিকেটর প্রাইজ জাতীয় ওষুধ নীতির নিয়ম বদলালে ওষুধের দাম অর্ধেক হবে।’

জাফরুল্লাহ চৌধুরীর করোনা ভাইরাস থেকে রোগ মুক্তিতে কৃতজ্ঞতা প্রকাশ এবং তার চিকিৎসা ব্যয় সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। তাতে অতিরিক্ত আলোচনা করা হয় ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাজার ২০২০-২১ বাংলাদেশ প্রেক্ষাপট’ বিষয়ে।