নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় আরও মৃত্যু হয়েছে ১৯ জনের, নতুন শনাক্ত ১৮৮৪

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯৮৬ জন এবং নতুন শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৪ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮৭ হাজার ৮৪৯ জন।

শুক্রবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩১৮ জন।