সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আরও ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৭২ জনে এবং শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২শ ৫২ জনের। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ৭৩ হাজার ৯৯১ জন।
শুক্রবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ৫৭২ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯০ হাজার ৯৫১ জন।








