সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০ জন। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজর ২শ ৭৩ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৫শ ৪৪ জন। দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫৮ হাজার ৭শ ১১ জনে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায় ২৪ নভেম্বর। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।








