সিপ্লাস প্রতিবেদক: দেশে করোনায় টানা ১৮ দিন পর মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামল।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৯৭ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে।
একই সময়ে দেশে নতুন করোনা শনাক্ত হয়েছে আরও ৮ হাজার ৪৬৫ জনের দেহে। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) করোনায় মৃতের সংখ্যা ছিল ২১৫ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১০ হাজার ১২৬ জন।








