নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় আরও ২১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৮৬২

সিপ্লাস প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃ’ত্যুর সংখ্যা ২০ হাজার ৪৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৬২ জন। দেশে এ নিয়ে  মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ০৮ শতাংশ। সুস্থতার হার ৮৫ দশমিক ৮১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৫ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here