নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৫ জন

সিপ্লাস ডেস্ক: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৫৩১ জন এবং নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৫ জনের। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ১২ হাজার ৪৯৬ জন।

বুধবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৭০ জন।