সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২১ হাজার ৩৯৭ জনে। একই সময়ে দেশে করোনার নতুন শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৭৭৬ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।
সোমবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৪৬ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৯৮৯ জন।








