নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় আরও ২৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৩২

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৪৭৯ জন এবং নতুন শনাক্ত হয়েছে ৯৩২ জনের। মোট আক্রান্ত ৫ লাখ ১০ হাজার ০৮০ জন।

সোমবার বিকালে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৩ হাজার ৩১৮ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ১২,৬১৭।