নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৫৪৮

সিপ্লাস প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৮৩৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৪৮ জন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে প্রতিদিনের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে।

মৃতের সংখ্যা ছয় লাখ ৩৬ হাজারের বেশি। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৫ লাখের মতো রোগী।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।