সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৫৪ জন।
শুক্রবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

