Site icon CPLUSBD.COM

দেশে করোনায় আরও ৪৭ জনের মৃত্যু

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৪৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১১৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৪৩৬ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল আট লাখ ২৬ হাজার ৯২২ জনে।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল শনিবার করোনায় মৃত্যু হয় ৩৯ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬৩৭ জন। এই হিসাবে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।