সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৩২ জনে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৭ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জনে।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৯৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন। ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।








