নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় আরো মৃত্যু ৩১ জনের, নতুন শনাক্ত ১৪৭২

সিপ্লাস ডেক্স: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত হয়েছে ১৪৭২ জন। এনিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৫৫৫ জনে দাঁড়াল এবং মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জন হলো।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৩১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন হয়েছে।