Site icon CPLUSBD.COM

দেশে করোনায় আরো ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২০৯

সিপ্লাস ডেক্স: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু এবং নতুন শনাক্ত হয়েছে ১২০৯ জন । এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৬৪৬ জনের এবং দেশে মোট নতুন শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জনে।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১১ হাজার ১২টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৫৭৩টি পরীক্ষা করা হয়। মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২১ লাখ ৫১ হাজার ৭০২টি। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫০৯ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ দুই হাজার ২৯৮ জন।