সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৪ হাজার ৩৪৯ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সোমবার (১৬ আগস্ট) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন আরও ৬ হাজার ৯৫৯ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ।
২৪ ঘন্টায় সুস্থ ৯ হাজার ২৬৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।








