সিপ্লাস ডেস্ক: দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১০ হাজার ২৯৯ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন। একইদিনে মারা গেছেন আরও ২৪১ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ৬৫২ জন।
রবিবার ( ৮ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩টি নমুনা পরীক্ষায় করা হয়েছে, যার ফলে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪.৫২ শতাংশে।








