Site icon CPLUSBD.COM

দেশে করোনায় একদিনে মৃত্যু ৩৬, আক্রান্ত ১৯০৮

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৮০ জন। ১৪ হাজার ১২ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১ হাজার ৯০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।  এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৯৩৫ জন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।