সিপ্লাস ডেস্ক: দেশে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড। গত ২৪ ঘন্টায় করোনায় সব রেকর্ড ভেঙে মৃত্যু হয়েছে ২২৬ জনের এবং নতুন শনাক্ত হয়েছে ১২২৩৬ জন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে ৭৪ জন, খুলনা বিভাগে ৫২ জন।








