সিপ্লাস ডেস্ক: দেশে করোনায় আরো ৩২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ২০ হাজার ৯১৬ জনের। একইদিনে নতুন শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জন।
রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৫২৯টি নমুনা পরীক্ষায়, শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ। মোট শনাক্ত হয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।
এইসময় সর্বোচ্চ মৃত্যু ঢাকায় ৭৩, চট্টগ্রামে ৫৩ ও খুলনায় ৪৪ জন।








