নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৫ হাজার ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১১৯ জন।

রোববার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৃত্যুর সংখ্যায় এটায় এ যাবতকালের সর্বোচ্চ রেকর্ড।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ জনে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কেবল খুলনা বিভাগেই মারা গেছেন ৩২ জন; ঢাকা বিভাগে ২৪ জন এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে ২২ জন করে মানুষের প্রাণ নিয়েছে এ ভাইরাস।

সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ১৯ এপ্রিল এক দিনে ১১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, এতদিন সেটাই ছিল এক দিনে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা।

গত একদিনে মারা যাওয়া ১১৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মারা যাওয়া মানুষের সংখ্যা ১৪ হাজার ১৭২ জনে দাঁড়াল।

গত এক দিনে দেশে আরও ৫ হাজার ২৬৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনের আক্রান্ত হওয়ার তথ্য এসেছে সরকারের খাতায়।

সরকারি হিসাবে গত এক দিনে আরও ৩ হাজার ২৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।