সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৬৭৪ জনের দেহে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত ৫ লাখ ৯১ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে। করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৮৬৯ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

