নিউজটি শেয়ার করুন

দেশে করোনা শনাক্তের হার নামলো ১০ শতাংশের ঘরে

দেশে করোনা শনাক্তের হার নামলো ১০ শতাংশের ঘরে

সিপ্লাস ডেস্ক: প্রায় তিন মাস পর দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হার ১০ শতাংশের ঘরে নেমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ৩০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে দেশে ৩ হাজার ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭৯ জনের।

তাতে দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ১০ দশমিক ১১ শতাংশ, যা ৩ জুনের পর সর্বনিম্ন।

সেদিন প্রায় ১৭ হাজার জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬৮৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, শনাক্তের হার ছিল ৯ দশমিক ৯৭ শতাংশ। জুলাই মাসের বেশিরভাগ সময় এই হার ৩০ শতাংশের আশেপাশে ছিল।

এক দিনে মৃত্যুর এই সংখ্যা গত ২৬ জুনের এর চেয়ে সবচেয়ে কম। সেদিন মোট ৭৭ জনের মৃত্যুর খবর এসেছিল। আর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১৯ জুনের পর সবচেয়ে কম। সেদিন দেশে ৩ হাজার ৫৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জন কোভিড রোগী শনাক্ত হল; তাদের মধ্যে ২৬ হাজার ২৭৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here