নিউজটি শেয়ার করুন

দেশে কাঁচা মরিচ ঢুকছে ভারত থেকে

সিপ্লাস ডেস্ক: দেশের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করা শুরু করেছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভোমরা স্থল বন্দর দিয়ে বেসরকারি উদ্যোগে দুই ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে।

বাংলাদেশে প্রায় মাসখানেক ধরে থেমে থেমে টানা ভারি বর্ষণ হচ্ছে। ফলে বাজারে সরবরাহ ঘাটতির দেখা দেওয়ায় কাঁচামরিচের দাম বেড়ে গেছে ।

সোমবার খোলাবাজারে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ২০০ টাকার উপরে।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, কাঁচা মরিচবাহী আরও ১২টি ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানিকারক প্রতিষ্ঠান জে কে এন্টারপ্রাইজ ভারত থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে এসব কাঁচা মরিচ আমদানি করেছে।

তবে এই ১৪ ট্রাকে মোট কত টন মরিচ আসছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

আর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান মিলে ৬৫০ টন কাঁচা মরিচ আমদানি করছে, যা মঙ্গলবার দেশে প্রবেশ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর মধ্যে মেসার্স বিএইচ ট্রেডিং এন্ড কোং ১৫০ টন, মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ ২০০ টন এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ টন কাঁচা মরিচ রয়েছে।

সরকার কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here