নিউজটি শেয়ার করুন

দেশে গত ২৪ঘন্টায় আরও ৬৮৪জনের করোনা শনাক্ত, মৃত্যু ২৩

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ঘন্টায় আরও ৬৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের।

শনিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্ত ৬৮৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ১৫হাজার ১৮৪।

গত এক দিনে মারা যাওয়া ২৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৯জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জন হয়েছে।