নিউজটি শেয়ার করুন

দেশে গত ২৪ঘন্টায় আরও ৮৪৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২৬

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ঘন্টায় আরও ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই করোনায় আক্রান্ত হয়ে আরও ২৬জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জনে। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৫৩৫ জনে।

এর আগে বৃহস্পতিবার (১৩ মে) দেশে করোনায় ৩১ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ২৯০ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৪ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে প্রায় ৮ লাখ মানুষ। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৫৮ হাজার ৫২০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৯৯২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৯৬ লাখ ২৩ হাজার ১০১ জন।