সিপ্লাস ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছে আরও ২২ জন।
রোববার (২ আগস্ট) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হলেন ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৫৪ জনে।
এদিকে পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ের্ল্ডোমিটারসের তথ্যমতে রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ৭৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৬৫ জনের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ১৩ লাখ ৩৯ হাজার ১৩৬ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।








