সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ঘন্টায় করোনায় হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ১ হাজার ৪৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯ জনে। শনাক্ত হয়েছে মোট ৩লাখ ৬২ হাজার ৪৩ জন করোনা রোগী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৪৮৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন হল।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬২৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা সাড়ে তিন লাখ পেরিয়ে যায় ২১ সেপ্টেম্বর। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে পঞ্চদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।
বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ৩ কোটি ৩৩ লাখ পেরিয়েছে; মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখ।







