Site icon CPLUSBD.COM

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১হাজার ২৩০জনের করোনা শনাক্ত, মৃত্যু

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১হাজার ২৩০জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৩জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (১১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫ জনে। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনে।

এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

এর আগে সোমবার (১০ মে) দেশে করোনায় ৩৮ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৫১৪ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ৫৮৬ মানুষ এবং নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন প্রায় ৬ লাখ ১১ হাজার ৯৬ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৪৯২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৬০৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৮৬৪ জন।