Site icon CPLUSBD.COM

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭৭

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৩৪ জনের করোনা শনাক্ত মৃত্যু ৭৭

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৩৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৭৭ জন।

শনিবার (২৬ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩ জনে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫৪ হাজার  জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ২৬২ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৫৩ শতাংশ।

এর আগে শুক্রবার (২৫ জুন) দেশে করোনায় ১০৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৫ হাজার ৮৬৯ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৫৫২ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৩৭৯ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ২৪ হাজার ৯৭২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৫৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ২৮২ জন।