সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৬জন।
এর মধ্য দিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪৯ জনে।
বৃহস্পতিবার(১৪জানুয়ারী) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৬০৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়েছেন ৮৮৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন








