Site icon CPLUSBD.COM

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৯৬০জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৫

সিপ্লাস ডেস্ক:  দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৯৬০জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩৫ জন।

মঙ্গলবার(২৮জুলাই) দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হলেন ২ লাখ ২৯ হাজার ১৮৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার জনে।

এদিকে পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ের্ল্ডোমিটারসের তথ্যমতে, মঙ্গলবার (২৮ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৬২১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬ লাখ ৫০ হাজার ১৪৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ২ লাখ ৩৪ হাজার ৭০৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৫০ হাজার ৪৪৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৪৪ লাখ ৩৩ হাজার ৪১০ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯১৭ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৪৬ হাজার ৩৯৭ জন। এছাড়া নতুন করে মারা গেছে ৫৮ জন এবং এখন পর্যন্ত মারা গেছেন ৮৭ হাজার ৭৩৭ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ হাজার ৭৫৯ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১১১ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩৩ জন এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৪ হাজার ১৩৬ জন। নতুন করে মারা গেছে ১৩ জন এবং এখন পর্যন্ত মারা গেছেন ৩৩ হাজার ৪৬১ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ১২০ জন। আর মৃতের সংখ্যা ১৩ হাজার ৩৫৪ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৭৩ জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৪৮৯ জনের। নতুন করে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। এছাড়া মোট মৃতের সংখ্যা ৪৪ হাজার ২২ জন। মৃত্যুতে পঞ্চম স্থানে আছে ইটালি। দেশটিতে মৃতের সংখ্যা ৩৫ হাজার ১১২ জন এবং আক্রান্ত ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।