নিউজটি শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৯৯৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৩

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৯৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে মারা গেছে ৩৩জন।

মঙ্গলবার(১১আগষ্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হলেন ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।  মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৭১ জনে।

এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।

এদিকে বিশ্বব্যাপী করোনার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৫১২ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৩৬৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৬০৩ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।