সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৩৪ জন। আর মারা গেছে ৯জন।
এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৩৮২ জন এবং মারা গেছেন মোট ১১০ জন।
মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব তিন জন, পঞ্চাশোর্ধ্ব তিন এবং চল্লিশোর্ধ্ব তিন জন।
এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। মোট সুস্থ হয়েছেন ৮৭ । গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩১২৮টি ।
করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ বুলেটিনে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
করোনার সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকলেও দুইদিন আগে বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছিলেন ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো। এ
ছাড়া অন্যান্য দেশে করোনার চিকিৎসায় যখন বারবার ভেন্টিলেটরের কথা উঠে আসছে তখন তিনি জানিয়েছিলেন, ভেন্টিলেটরে যাদের নেয়া হয় তাদের মারা যাওয়ার সংখ্যাই বেশি। ওই দিন তার দেয়া তথ্য অনুযায়ী, ভেন্টিলেটরে নেয়া ৯ জনের মধ্যে মারা গেছেন আটজন।
এদিকে ভাইরাসটির সংক্রমণে ইউরোপেও মৃত্যুর হার কমতে শুরু করেছে। বাড়ছে সুস্থতার হার। এজন্য অনেক দেশ লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিচ্ছে। জার্মানিও এমন নিয়েছে এমন সিদ্ধান্ত। যদিও এতে ফল খারাপ হলে আগের মতোই কঠোর লকডাউনে ফেরার ঘোষণা দিয়েছে তারা। আক্রান্তের সংখ্যায় শুরুর দিকে থাকা দেশগুলোর মধ্যে জার্মানিতেই মৃত্যুর হার সবচেয়ে কম।








