Site icon CPLUSBD.COM

দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৮৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩৪

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ৪৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছে আরো ৩৪জন।

রোববার (৯ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হলেন ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৯৯ জনে।

তিনি জানান, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।

এদিকে রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৬১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। এ নিয়ে বিশ্বব্যাপী মোট প্রাণ হারিয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৫৯১ জন। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও ২ লাখ ৬২ হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৮ লাখ ৫ হাজার ২৯২ জন। এছাড়া মোট সুস্থ হয়েছেন ১২ কোটি ৭ লাখ ২১ হাজার ৮৫০ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।