সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ১০ হাজার ৪২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়েছে।
বুধবার(১১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এনিয়ে দেশে মোট ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২৩ হাজার ৩৯৮ জনের।
গত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।
এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬৪ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ১১ হাজার ১৬৪ জনের।








