সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৩ হাজার ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এনিয়ে দেশে মোট ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়ে ২১ হাজার ৬৩৮ জনের।
গত ২৪ ঘন্টায় ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।
এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৫ জন মারা যায়। এদিন করোনা শনাক্ত হং ১৫ হাজার ৭৭৬ জনের।

