নিউজটি শেয়ার করুন

দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৫৯৮৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২৪৬

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৫ হাজার ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে মোট ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ২১ হাজার ১৬২ জন।

গত ২৪ ঘন্টায় ৫৩ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।

এর আগে রবিবার (১ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয় ১৪ হাজার ৮৪৪ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here