সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪১জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬০ জনে।দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২ হাজার ৩০৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ২৫০ জনের। শনাক্তের হার ৯ দশমিক ৬৭ শতাংশ।
এর আগে সোমবার (৩১ মে) দেশে করোনায় ৩৬ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৭১০ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৮৮৬ জন মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮ হাজার ৩৩৫ জন।

