নিউজটি শেয়ার করুন

দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৩২২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৪৪

দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৩২২ জনের করোনা শনাক্ত

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ২হাজার ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯১৩ জনে। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।

মঙ্গলবার(৮জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৬৫ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ।

এর আগে সোমবার (০৭ জুন) দেশে করোনায় ৩০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৯৭০ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (০৮ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৮৮৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৭৯৫।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৫১ হাজার ৮৯৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৩২৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৭৬ লাখ ২০ হাজার ২৯২ জন।