নিউজটি শেয়ার করুন

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৯৯১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১২০

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২০ জন।

শনিবার(২১ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ২৫ হাজার ১৪৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

২৪ ঘন্টায় ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here