নিউজটি শেয়ার করুন

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪৮০৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৩৯

সিপ্লাস ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪ হাজার ৮০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

রবিবার(২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনের। করোনায় মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ২৮২ জনের।

এর আগের দিন শনিবার দেশে করোনায় ১২০ জনের মৃত্যু হয়েছিল এবং ৩ হাজার ৯৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৬১৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও আগের নমুনাসহ এদিন পরীক্ষা করা হয়েছে ৩১ হাজার ৬৮৯টি নমুনা। যেখানে শনাক্তের হার ১৬ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here